November 28, 2026, 12:36 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার প্রচেষ্টাকালে ছয় মাসে ২৮৯ শিশুর মৃত্যু : জাতিসংঘ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :জাতিসংঘ শুক্রবার বলেছে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার প্রচেষ্টাকালে ২০২৩ সালের প্রথমার্ধে প্রায় ২৮৯ শিশু মারা গেছে বলে জানা গেছে।
জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ বলেছে, এই সংখ্যা ২০২২ সালের প্রথম ছয় মাসে রেকর্ডের দ্বিগুণ হবে।
ইউনিসেফ ইউরোপে শিশুদের সুরক্ষার জন্য নিরাপত্তা প্রসারিত আইনি সুরক্ষায় ও সুবিধাজনক পথ খোঁজার
আহবান জানিয়েছে। খবর এএফপি’র। বিশ্বব্যাপী অভিবাসন ও বাস্তুচ্যুতি বিষয়ক ইউনিসেফের প্রধান ভেরেনা নাউস বলেন, প্রকৃত পরিসংখ্যান বেশি হতে পারে কারণ মধ্য ভূমধ্যসাগরে অনেক জাহাজ ডুবিতে সকলেই মারা
গেছে যা রেকর্ড করা হয়নি। তিনি বলেন, ‘এই মৃত্যু একেবারে প্রতিরোধযোগ্য।’
নাউস বলেন, ২০২৩ সালের প্রথম ছয় মাসে, আনুমানিক ১১,৬০০ শিশু পারাপার করেছে  যা ২০২২ সালের
একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। ২০২৩ সালের প্রথম তিন মাসে প্রায় ৩,৩০০ শিশু ইউরোপে এসেছে। এই
সংখ্যা ভূমধ্যসাগরীয় পথে আগত সমস্ত শিশুর ৭১ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা তিন গুণ বেশি।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page