August 7, 2026, 10:26 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

আমেরিকা বা ন্যাটো কেউই রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না : জ্যাক সুলিভান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকা বলেছে, চলমান সংঘাতের মধ্যে ইউক্রেনকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট- ন্যাটোর সদস্যপদ দেয়া হলে এর অনিবার্য ফল হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাবে। কিন্তু তেমন পরিস্থিতি যুক্তরাষ্ট্র বা ন্যাটো কারো কাম্য নয়।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান গতকাল এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, ভবিষ্যতে ইউক্রেন ন্যাটোর অন্তর্ভুক্ত হবে এবং এটি ‘আলোচনাযোগ্য’ কোনো বিষয় নয়। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, সংঘাত চলমান থাকা অবস্থায় ইউক্রেনকে এই সামরিক জোটে অন্তর্ভুক্ত করার অর্থ হবে রাশিয়ার সঙ্গে আমেরিকার সরাসরি যুদ্ধে জড়িয়ে যাওয়া।

সুলিভান বলেন, ন্যাটো জোটে প্রবেশের আগে ইউক্রেনকে সুনির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে।

আমেরিকা এমন সময় রাশিয়ার সঙ্গে যুদ্ধে না জড়ানোর দাবি করছে যখন ওয়াশিংটন এ পর্যন্ত কিয়েভকে যুদ্ধ করার জন্য কয়েক হাজার কোটি ডলারের সমরাস্ত্র দিয়েছে। জ্যাক সুলিভান তার সাক্ষাৎকারে আরো বলেন, ইউক্রেনের প্রতি এই সামরিক সহযোগিতা অব্যাহত থাকবে।

ন্যাটো জোটের আর্টিকেল ৫-এ বলা হয়েছে, এটির যেকোনো একটি দেশে হামলাকে গোটা জোটের ওপর হামলা হিসেবে ধরা হবে। ইউক্রেন যুদ্ধ চলমান অবস্থায় দেশটিকে ন্যাটোর সদস্যপদ দিলে জোটের সবগুলো দেশকে একসঙ্গে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।

২০২২ সালের নভেম্বর মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ন্যাটোর সদস্যপদ লাভের দরখাস্ত করেন। একইসঙ্গে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যেকোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে দেন।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page