August 19, 2026, 2:29 pm
শিরোনামঃ
অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত যুক্তরাষ্ট্রের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ কলম্বিয়ার শিক্ষার্থীদের বিক্ষোভে নিষেধাজ্ঞার নির্দেশ প্রত্যাহার ; বিতর্কে তামিলনাড়ু সরকার ইরানের দুই রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো ফ্রান্স যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড
এইমাত্রপাওয়াঃ

হিরো আলমের ওপর হামলা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন : জাতীয় মানবাধিকার কমিশন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোট চলাকালে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনা নির্বাচনী আচরণবিধির পরিপন্থি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছে মানবাধিকার কমিশন।

মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় উপ-পরিচালক ফারহানা সাঈদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানায় জাতীয় মানবাধিকার কমিশন। একইসঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে কমিশনকে অবহিত করার নির্দেশও দিয়েছে কমিশন।

বিবৃতিতে বলা হয়, ‘হিরো আলমের ওপর হামলায় চারজন গ্রেপ্তার’ শিরোনামে প্রতিবেদনটি প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের চোখে পড়েছে।

কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ মনে করেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোট চলাকালে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। একইসঙ্গে ঘটনাটি নির্বাচনী আচরণবিধির পরিপন্থি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কমিশন বলছে, ঘটনার প্রেক্ষিতে একটি নিবিড় তদন্ত হওয়া আবশ্যক এবং ঘটনায় জড়িত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা সমীচীন।

এ অবস্থায়, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ও কমিশনকে অবহিত করার জন্য ঢাকা মেটোপলিটন পুলিশ(ডিএমপি) কমিশনারকে নির্দেশ দিয়েছে মানবাধিকার কমিশন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page