September 28, 2026, 1:51 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ঝাপোরিজ্জিয়ায় গুচ্ছবোমা হামলায় রুশ সাংবাদিক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ঝাপোরিজ্জিয়া অঞ্চলে ইউক্রেনের হামলায় রাশিয়ার এক সাংবাদিক নিহত ও আরো তিন সাংবাদিক আহত হয়েছেন। ইউক্রেন গতকাল (শনিবার) গুচ্ছবোমা ব্যবহার করে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

নিহত সাংবাদিক রোস্তিস্লাভ ঝুরাভলেভ রাশিয়ার আরআইএ বার্তা সংস্থার যুদ্ধ বিষয়ক প্রতিবেদক। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় রোস্তিস্লাভসহ চার সাংবাদিক আহত হন। তাদের উদ্ধার করে আনার সময় রোস্তিস্লাভ মারা যান। আহত তিন সাংবাদিকের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ-রাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি বলেছেন, এ হামলা নৈতিকতার চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রোস্তিস্লাভের মৃত্যু পশ্চিমা শক্তি ও কিয়েভের হাতে সংঘটিত ‘একটি জঘন্য ও পূর্বপরিকল্পিত অপরাধ’। তবে এ ঘটনায় কিয়েভের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

ইউক্রেনের বিরুদ্ধে গুচ্ছবোমা ব্যবহার করে হামলার অভিযোগ আনলেও এই বিষয়ে কোনও প্রমাণ সরবরাহ করেনি মস্কো। চলতি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে গুচ্ছ বোমা পেয়েছে ইউক্রেন। তবে এই অস্ত্র কেবল শত্রু পক্ষের সৈন্যদের ছত্রভঙ্গ করে দিতেই ব্যবহার করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল কিয়েভ।

আজকের বাংলা তারিখ



Our Like Page