September 28, 2026, 7:45 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন ন্যাটোর সদস্য হতে চায় যা রাশিয়ার জন্য হুমকি : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সদস্য হতে চায় যা রাশিয়ার জন্য বাস্তব হুমকি। ইউক্রেনের এই তৎপরতা রাশিয়া কোনভাবেই সহ্য করবে না। গতকাল (শুক্রবার) আফ্রিকার কয়েকটি দেশের নেতাদেরকে প্রেসিডেন্ট পুতিন এ কথা বলেন।

তিনি বলেন, সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হওয়ার আগ পর্যন্ত সমস্ত তথ্য প্রমাণ বলছে ইউক্রেন সবসময় কাগজে কলমে একটি নিরপেক্ষ দেশ ছিল। প্রেসিডেন্ট পুতিন ১৯৯০ সালের ঘোষণার কথা উল্লেখ করে বলেন, ওই ঘোষণায় সোভিয়েত ইউনিয়ন ইউক্রেনকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ঘোষণা করে যেটি “স্থায়ীভাবে নিরপেক্ষ দেশ” হওয়ার চেষ্টা করবে।

রুশ প্রেসিডেন্ট বলেন, “ইউক্রেনের নিরপেক্ষ থাকার রাশিয়ার জন্য মৌলিকভাবে গুরুত্বপূর্ণ। কেন ইউক্রেনকে পশ্চিমা দেশগুলো ন্যাটো জোটে নিতে চায় তা আমাদের কাছে পরিষ্কার। তবে এটি সৃষ্টি করা হয়েছে, আমার মতে ইউক্রেনের ন্যাটো জোটে যোগ দেয়া রাশিয়ার নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। মস্কো তার দোরগোড়ায় একটি শত্রু সামরিক জোটের উপস্থিতি মেনে নিতে পারে না।”

আজকের বাংলা তারিখ



Our Like Page