September 28, 2026, 7:44 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সামরিক মহড়া স্থগিত ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূলে একটি হেলিকপ্টার পানিতে বিধ্বস্ত হয়ে দেশটির সামরিক বাহিনীর চার বিমান ক্রু নিখোঁজ রয়েছে। হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া আয়োজিত বড় ধরনের সামরিক মহড়ায় অংশ নিয়েছিল। প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস শনিবার এ কথা জানিয়েছেন।

‘এমআরএইচ-৯০ টাইপান’ নামের এ হেলিকপ্টার শুক্রবার রাতে কুইন্সল্যান্ডের হ্যামিলটন দ্বীপের সাব-ট্রপিক্যাল জলসীমায় বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি ৩০ হাজার সৈন্যের অংশগ্রহণে একটি শক্তিশালী তালিসম্যান সাব্রি সামরিক মহড়ায় অংশ নিয়েছিল।
প্রায় ১২ ঘণ্টা ধরে অভিযান চালানোর পর মার্লেস বলেন, এ ঘটনায় নিখোঁজ চার বিমান ক্রু’কে এখনো খুঁজে পাওয়া যায়নি।’ অনুসন্ধান অভিযান শনিবার পর্যন্ত অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, ‘চার বিমান ক্রুর পরিবারকে ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে।’
তিনি বলেন,‘আমরা একেবারে আন্তরিকভাবে আজকের মধ্যেই ভাল খবর আশা করছি।’
এদিকে ঘটনার পর প্রতিরক্ষা কর্মকর্তারা তালিসম্যান সাব্রির সামরিক মহড়া সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। মহড়ায় জাপান, ফ্রান্স, জার্মনি এবং দক্ষিণ কোরিয়ার সৈন্যরাও রয়েছে। মহড়াটি দ্বিতীয় সপ্তাহে গড়াল।

আজকের বাংলা তারিখ



Our Like Page