September 28, 2026, 5:50 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ঐক্যের ডাক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে ফিলিস্তিনি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেছেন, ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের জাতীয় দায়িত্ব কাঁধে নেওয়ার বিকল্প নেই।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের আহ্বানে সাধারণ সম্পাদক পর্যায়ের একটি বৈঠক রবিবার মিসরের উপকূলীয় শহর এল আলামিনে শুরু হয়। এতে সংবাদমাধ্যমকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন মিসরে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত দিয়াব আল্লৌহ।

বৈঠকে আব্বাস বলেন, ‘আমাদের অধিকার এবং পবিত্রতা রক্ষার পাশাপাশি অস্তিত্ব টেকাতে দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করার জন্য জাতীয় ঐক্য নিশ্চিত করতে হবে।’

আব্বাস এ সময় ফিলিস্তিনের সব পক্ষকে তার রাজনৈতিক দল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন-পিএলও এবং এর রাজনৈতিক এজেন্ডা সম্পর্কে দ্বিধাগ্রস্ত না হওয়ার পরামর্শ দেন। জানান, ফিলিস্তিনের জাতিসংঘের স্থায়ী সদস্য হওয়ার সংগ্রাম অব্যাহত থাকবে।

ফিলিস্তিনে নির্বাচন হতে বাধা দেওয়ার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে আব্বাস বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়ে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করতে হবে।’ সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আজকের বাংলা তারিখ



Our Like Page