April 28, 2026, 8:44 am
শিরোনামঃ
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শার উলসী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে ১ বছর লাগতে পারে : মির্জা ফখরুল ইসলাম অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ : জ্বালানি মন্ত্রী নারায়ণগঞ্জে জেল খাটার অভিজ্ঞতা নিতে শিশু হত্যা ; ৬ জন আটক চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত ইরানে হাজারো মার্কিন অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়ের দাবি করলো আইআরজিসি ইসলামাবাদ সংলাপ ভেস্তে যাওয়ার দায় যুক্তরাষ্ট্রের : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

পশ্চিম তীরে আরো তিন ফিলিস্তিনিকে হত্যা করল বর্বর ইসরাইলি বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে বর্বর ইহুদিবাদী সেনাদের হামলায় আরো তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গতকাল (রোববার) ইসরাইলি সেনারা জেনিন শহরের কাছে একটি গাড়ির লক্ষ্য করে গুলিবর্ষণ করলে এসব ফিলিস্তিনি শহীদ হন।

তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর দখলদার সেনারা সেখানে সাধারণ লোকজনকে কিংবা চিকিৎসার জন্য ছুটে আসা অ্যাম্বুলেন্সকে যেতে দেয়নি। ফিলিস্তিনের গণমাধ্যমগুলো জানিয়েছে, ইহুদিবাদী সেনারা গাড়িটি লক্ষ্য করে একশর বেশি গুলি চালায়।
ইহুদিবাদী সেনারা দাবি করেছে, এই তিন ফিলিস্তিনি সশস্ত্র ছিলেন এবং তারা ইসরাইলি সেনাদের ওপর হামলার পরিকল্পনা করেছিলেন। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস নিন্দা জানিয়ে বলেছে, “বিনা শাস্তিতে এই হত্যাকাণ্ড পার পাবে না।” হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, “আমাদের তিন ফিলিস্তিনিকে হত্যা করে শত্রুরা মূল্য না দিয়ে পালাতে পারবে না।”
ইসরাইল সাম্প্রতিক মাসগুলোতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ভয়াবহ হত্যাযজ্ঞ ও দমনপীড়ন শুরু করেছে। এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য বাস্তবভিত্তিক জাতীয় পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানিয়েছে হামাস।

আজকের বাংলা তারিখ



Our Like Page