November 28, 2026, 4:29 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের মাউই দ্বীপের দাবানলে ৩৬ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপ জুড়ে ছড়িয়ে পড়া দাবানলে কমপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ আগস্ট) লাহাইনা অঙ্গরাজ্যে থেকে দাবানলের সূত্রপাত বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দাবানলে শহরটির অধিকাংশই জায়গা পুড়ে গেছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

হাওয়াইয়ের মাউই কাউন্টি কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদন বলা হয়, ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছে বহু মানুষ। রোগীদের জায়গা দিতে পারছে না মাউইয়ের হাসপাতালগুলো।

অঙ্গরাজ্যটির সিনেটর ব্রেইন শাৎজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘লাহানিয়া শহরের বেশির ভাগই পুড়ে গেছে। অগ্নিনির্বাপণ কর্মীরা এখনো আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু লোকজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’

প্রতিবেদনে বলা হয়, দাবানল দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় জীবন বাঁচাতে কিছু মানুষ সাগরে ঝাঁপ দেন। কোস্ট গার্ড জানিয়েছে, তারা অন্তত ১২ জন ব্যক্তিকে পানি থেকে উদ্ধার করেছে।

মাউই কাউন্টি মেয়র রিচার্ড বাইসেন জুনিয়র এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘অসংখ্য বাড়িঘর ও ব্যবসাকেন্দ্র সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।’

প্রতিবেদনে আরও বলা হয়, মাউই কাউন্টিতে প্রায় ১২ হাজার মানুষ বাস করে। বন্দরে থেমে থাকা সব নৌযানে আগুন লেগে গেছে। স্থানীয় বাসিন্দা ক্রিসি লোভিট স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘যেন কোনো সিনেমা দেখছিলাম, যুদ্ধের সিনেমা!’

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page