November 28, 2026, 6:52 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

পরের বছরে ইউক্রেনে সামরিক সহায়তা কমাতে পারে আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২০২৪ সালে আমেরিকা ইউক্রেনকে সামরিক সহায়তা কমিয়ে দেবে বলে খবর পাওয়া যাচ্ছে। ইউক্রেনকে অব্যাহতভাবে সমর্থন দেয়ার ঘটনায় মার্কিন রাজনীতিবিদদের মধ্যে মতভেদ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে জো বাইডেন প্রশাসন।

মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল বৃহস্পতিবার এক রিপোর্ট এ বিষয়ে জানিয়েছে, পর্দার আড়ালে আমেরিকা এবং ইউক্রেন চলমান রুশ-বিরোধী পাল্টা অভিযানের কৌশল নিয়ে ব্যাপক তর্ক-বিতর্কে লিপ্ত হয়েছে।

পত্রিকাটি বলছে, যদিও কিয়েভ এ বিষয়ে কিছুটা সমন্বয় করেছে তবে রাশিয়াকে আলোচনার টেবিলে আসতে বাধ্য করার প্রশ্নে এখনো দু পক্ষের মধ্যে ব্যাপক মতভেদ রয়েছে। এর আগে দুই পক্ষ গত শীত মৌসুমের মধ্যেই রাশিয়াকে আলোচনায় বসতে বাধ্য করার সময়সীমা ঠিক করেছিল। কিন্তু শীত শেষে এখন গ্রীষ্ম পার হয়ে যাওয়ার কাছাকাছি অবস্থায় পৌঁছালেও সেরকম কোন কিছু দৃশ্যমান হয়নি। কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইউক্রেনকে আমেরিকা এ পর্যন্ত যে সমস্ত অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে তার ভিত্তিতে ওয়াশিংটন মনে করে, রাশিয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা ও সফলতা পাওয়ার ক্ষেত্রে এগুলো যথেষ্ট ছিল। কিন্তু কিয়েভ সে ধরনের সফলতা পায়নি এবং আমেরিকা ২০২৪ সালে আগের মতো একই মাত্রায় ইউক্রেনকে সামরিক সরঞ্জাম দিয়ে সহযোগিতা করবে না।

একজন সাবেক মার্কিন কর্মকর্তা বলেছেন, “রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযানের জন্য আমরা অস্ত্রশস্ত্রের পাহাড় গড়েছি। একই কাজ আমরা দ্বিতীয়বার করবো না।” চলতি মাসের প্রথম দিকে মার্কিন কংগ্রেস ম্যান অ্যান্ডি হারিস বলেছেন, ইউক্রেনকে সরাসরি সামরিক সহযোগিতা কমিয়ে দেয়ার সময় এসেছে। তিনি বলেন, মস্কোর বিরুদ্ধে ইউক্রেনের বিজয়ের সম্ভাবনা নেই। রিপাবলিকান প্রতিনিধি পরিষদ সদস্য বিবেক রামস্বামী বলেন, রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনকে আরো সহায়তা দেয়ার বিষয়টি তিনি সমর্থন করবেন না।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু করে। সেই থেকে এ পর্যন্ত আমেরিকা ইউক্রেনকে ৪ হাজার ৩০০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page