November 28, 2026, 6:51 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ইসরাইল এবং তাদের প্রতিশ্রুতির প্রতি আমাদের কোনো আস্থা নেই : হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র বলেছেন  ইহুদিবাদী ইসরাইল এবং তাদের প্রতিশ্রুতির প্রতি আমাদের কোনো আস্থা নেই।

হাজেম কাসেম বলেন সম্প্রতি ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর রকেট অভিযানে সন্ত্রস্ত হয়ে পড়েছে ইসরাইল। বিশেষ করে প্রতিরোধ শক্তির অভিযান প্রতিহত করতে অক্ষম হয়ে তারা আবারও সন্ত্রাসী নীতি বেছে নিয়েছে। তারা ফিলিস্তিনি প্রতিরোধ নেতাদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছে।

বার্তা সংস্থা ইরনা ফিলিস্তিনী সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হামাস মুখপাত্র বলেছেন ইহুদিবাদী ইসরাইলের কোনো প্রতিশ্রুতির প্রতি কোনোরকম আস্থা নেই। সম্প্রতি কয়েকজন মধ্যস্থতাকারীর মাধ্যমে ইসরাইল প্রতিশ্রুতি দিয়েছে তারা ফিলিস্তিনী প্রতিরোধ নেতৃবৃন্দকে হত্যা করবে না। ওই প্রস্তাবের জবাবে হামাস আস্থাহীনতার কথা উল্লেখ করে হাজেম কাসেম বলেছেন: প্রতিরোধ বাহিনী ইহুদিবাদী ইসরাইলের অপরাধের জবাব দেবেই।

হাজেম কাসেম বলেন: মধ্যস্থতাকারীগণ পরিস্থিতি শান্ত হবার পক্ষে রয়েছেন। তারা চান না সংকট আরও ঘনীভূত হোক। কিন্তু ইহুদিবাদী ইসরাইলের কট্টরপন্থি মন্ত্রিসিভা যতদিন থাকবে মধ্যস্থতাকারীদের উদ্যোগ কোনো কাজে আসবে না।

মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাস ইসরাইলকে বার্তা দিয়েছে যে প্রতিরোধ নেতাদের ওপর কোনোরকম হামলা চালানো হলে কঠোর জবাব দেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page