September 30, 2026, 12:51 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ক্রিমিয়ায় ২৪ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তপোল শহরের কয়েকটি বন্দর-স্থাপনা লক্ষ্য করে ইউক্রেনের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ২৪ জন আহত হয়েছেন যার মধ্যে চার জনের অবস্থা তুলনামূলক গুরুতর।

সেভাস্তপোলের গভর্নর মিখাইল রাজভোঝায়েভ সামাজিক মাধ্যম টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার দিনগত রাত তিনটা ৪০ মিনিটের সময় ইউক্রেনের বাহিনী হামলা শুরু করে। শত্রুর এ হামলা মোকাবেলায় রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় হয়ে ওঠে। এ সময় সেভাস্তপোল শহরের একটি বেসামরিক স্থাপনায় আগুন ধরে যায়।

ইউক্রেনের হামলার কারণে কী ধরনের বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিত জানা যায়নি। রাশিয়ার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা কয়েকটি ভিডিও এবং ছবি থেকে দেখা যায় যে, সেভাস্তোপোলের একটি জাহাজ নির্মাণ ইয়ার্ডের কাছাকাছি বিস্ফোরণ ঘটে এবং তাতে আগুন ধরে যায়। এ সময় পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্রিমিয়া ব্রিজের কাছে সব ধরনের যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ করে দেয়া হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page