November 28, 2026, 9:52 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

চীনের কাছে ঘাঁটি বানানোর লক্ষ্যে মাইক্রোনেশিয়ায় জঙ্গল পরিষ্কার করছে আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন বিমান বাহিনী মাইক্রোনেশিয়াতে একটি ঘাঁটি প্রতিষ্ঠার লক্ষ্যে সেখানকার জঙ্গল পরিষ্কার করা শুরু করেছে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকা তার সেনা উপস্থিতি বাড়ানোর যে পরিকল্পনা করেছে তার অংশ হিসেবে এই ঘাঁটি প্রতিষ্ঠা করা হবে।

মাইক্রোনেশিয়ার এই জঙ্গল পরিষ্কার করে যদি সেখানে আমেরিকা এই ঘাঁটি প্রতিষ্ঠা করে তাহলে তার মাধ্যমে মার্কিন সেনাবাহিনী চীন সীমান্তের অনেকটাই কাছাকাছি চলে যাবে। গত কয়েক বছর ধরে এশিয়া জুড়ে আমেরিকা তার সামরিক স্থাপনার নেটওয়ার্ক বাড়ানোর চেষ্টা করছে।

সাংবাদিকদের সাথে আলাপকালে প্রশান্ত মহাসাগরীয় বিমান বাহিনীর কমান্ডার জেনারেল কেনেথ উইলসব্যাচ জানান, তিনিয়ানে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি পরিত্যক্ত ঘাঁটিকে তারা নতুন করে চালু করার চেষ্টা করছেন। ঘাঁটিটি গুয়াম দ্বীপের কাছে অবস্থিত। এই ঘাঁটি চালু করা সম্ভব হলে তা মার্কিন বাহিনীর জন্য অত্যন্ত কার্যকর একটি ঘাঁটি হয়ে দাঁড়াবে বলে তিনি মন্তব্য করেন।

মার্কিন এ জেনারেল বলেন, এই অঞ্চলে এমন আরো কয়েকটি প্রকল্প তাদের হাতে রয়েছে। তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়নের জন্য মার্কিন বিমান বাহিনী কংগ্রেসের কাছে ২০২৪ সালের বাজেটে বাড়তি অর্থ বরাদ্দ দেয়ার অনুরোধ জানিয়েছে। বেইজিং বিরোধী লড়াইকে সফল করার জন্য এশিয়া জুড়ে যে নেটওয়ার্ক তৈরির চেষ্টা করছে আমেরিকা তার অংশ হিসেবে এসব ঘাঁটি তৈরি করা হবে বলে জানান জেনারেল উইলসব্যাচ।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page