September 30, 2026, 12:50 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমা যুদ্ধবিমান সংঘাতকে কেবল দীর্ঘায়িত করবে : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেয়ার ব্যাপারে পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, এর ফলে যুদ্ধ কেবল প্রলম্বিত হবে।

তিনি রাশিয়ার একেবারে পূর্ব প্রান্তে অবস্থিত ভ্লাদিভোস্তক শহরে অনুষ্ঠিত একটি অর্থনৈতিক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে মঙ্গলবার এ মন্তব্য করেন।

পাশ্চাত্যের কাছ থেকে অচিরেই এফ-১৬ যুদ্ধবিমান গ্রহণ করা হবে বলে ইউক্রেনের কর্মকর্তারা যে ঘোষণা দিয়েছেন তাকে উল্লেখ করার মতো ঘটনা হিসেবে মেনে নিতে চাননি প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, “পশ্চিমারা এফ-১৬ সরবরাহ করতে চায়। তাতে কি কোনোকিছু পরিবর্তিত হবে? আমার মনে হয় না। এর ফলে যুদ্ধ কেবল দীর্ঘায়িত হবে।”

মার্কিন সরকার এ পর্যন্ত ইউক্রেনকে হাজার হাজার কোটি ডলারের সমরাস্ত্র দিলেও সরাসরি এফ-১৬ যুদ্ধবিমান দিতে অস্বীকৃতি জানিয়েছে। তবে গতমাসে ডেনমার্ক ও নেদারল্যান্ড থেকে ইউক্রেনকে এফ-১৬ জঙ্গিবিমান দেয়ার বিষয়টি অনুমোদন করেছে ওয়াশিংটন। নরওয়ের পক্ষ থেকেও ইউক্রেনকে এফ-১৬ দেয়ার প্রস্তুতি ঘোষণা করা হয়েছে।

এদিকে গত চার মাস ধরে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যে পাল্টা হামলা চালাচ্ছে তাতে কিয়েভ কোনো সাফল্য পায়নি বলে জানান পুতিন। তিনি বলেন, গত জুন থেকে শুরু হওয়া পাল্টা হামলায় ইউক্রেন ৭১,৫০০ সেনা হারালেও কোনো সাফল্য পায়নি।

আজকের বাংলা তারিখ



Our Like Page