September 30, 2026, 12:51 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত ইরান : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চুক্তির খসড়া নিয়ে আবার আলোচনায় বসতে তার দেশের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন।

২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা আবার কার্যকর করার বিষয়ে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তেহরানের ম্যারাথন আলোচনা গত বছর ভেঙে যায়।

গতকাল (মঙ্গলবার) রাজধানী তেহরানে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একদল শিক্ষক ও শিক্ষার্থীর সঙ্গে মতবিনিময়ের সময় তেহরানের ওই প্রস্তুতি ঘোষণা করেন আমির-আব্দুল্লাহিয়ান।

তিনি বলেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির নেতৃত্বাধীন বর্তমান প্রশাসন পশ্চিমা নিষেধাজ্ঞাকে অকার্যকর করে দেয়ার চেষ্টা করছে। সেইসঙ্গে আলোচনার মাধ্যমে অবৈধ ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্যও দরজা উন্মুক্ত রেখেছে তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের রেড লাইনগুলো অক্ষুণ্ন রেখে তেহরান নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনায় আবার ফিরে যেতে প্রস্তুত রয়েছে। তবে পশ্চিমারা কবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে সেজন্য তেহরান বসে নেই বরং ওই নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও লেনদেন চালিয়ে যাচ্ছে ইরান।

আজকের বাংলা তারিখ



Our Like Page