August 5, 2026, 7:43 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

নিউইয়র্কের রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে দুঃখভরা মনে বর খুঁজছেন তরুণী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বহুদিন ধরেই মনের মানুষ খুঁজছেন। কিন্তু পাচ্ছে না। ডেটিং অ্যাপে খুঁজতে খুঁজতে ত্যক্ত-বিরক্ত হয়ে গেছেন। কোনোভাবেই মনের মানুষ পাচ্ছেন না, যাকে স্বামী বানাতে পারেন। এ কারণে শেষমেষ প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে পড়েছেন মার্কিন তরুণী। তাতে লেখা, ‘স্বামী খুঁজছি’। এমন অদ্ভুত উপায়ে তার জীবনসঙ্গী খোঁজার চেষ্টা  ভাইরাল হয়েছে।

নাম ক্যারোলিনা গেইতস। বয়স ২৯। তিনিই নিউইয়র্কের রাস্তায় রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে স্বামী খুঁজে বেড়াচ্ছেন।

কারণ সম্পর্কে ক্যারোলিনা বলেন, বন্ধুদের সঙ্গে আমার কথা হয়েছিল যে, ডেটিং অ্যাপে কাজ হচ্ছে না। কারণ এতে চ্যাট করতে অনেক সময় লাগে।

এ কারণে স্বামী খুঁজতে প্ল্যাকার্ড নিয়ে হয়তো রাস্তায়ই নেমে যাবেন- এ কথা মজার ছলে বলেছিলেন বন্ধুদের সামনে। তবে শেষপর্যন্ত সত্যিই যে সেই কাজ করবেন, তা তখন বুঝতে পারেননি এ তরুণী।

ইনস্টাগ্রামে ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাস্তায় ‘স্বামী খুঁজছি’ প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ক্যারোলিনা। আর তা নজরেও পড়ছে অনেকের।

মার্কিন এ তরুণী বলেন, মানুষের প্রতিক্রিয়া সবসময় ইতিবাচক। এটি আমাকে অনেক শক্তি দেয়। আমার ভালোই লাগছে।

তিনি বলেন, আমি আমার স্বাচ্ছন্দ্যের জায়গা থেকে বেরিয়ে আসার জন্য এটি করি। মানুষ সবসময় বলে, ‘যাও মেয়ে, তোমার স্বামী খুঁজে নাও’। মজার বিষয় হলো, আমি সত্যিই এটি করছি।

কিন্তু এই চেষ্টা কি সফল হবে? এভাবে স্বামী খুঁজে পাবেন ক্যারোলিনা?

একটি ভিডিওতে দেখা যায়, প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকার সময় এক যুবক এসে ক্যারোলিনাকে কোলে তুলে নেন। পরে তরুণী জানান, শেষমেষ এক ব্যক্তি চিহ্ন দেখে আমাকে কোলে তুলে নেয়। তার সঙ্গে এখন আমার যোগাযোগ চলছে। দেখা যাক ভবিষ্যতে কী হয়। এই মুহূর্তে আমরা কেবল কথাই বলছি। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট, এনডিটিভি

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page