September 30, 2026, 2:33 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আগামী সপ্তাহে বাইডেনের সাথে সাক্ষাত করবেন জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী সপ্তাহে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দেখা করবেন। মার্কিন প্রশাসনের এক সূত্রের উদ্ধৃতি দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস এ কথা জানিয়েছে। খবর তাস’র।

সংস্থাটি জানায়, জেলেনস্কি আগামী বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন নেতার সাথে সাক্ষাত করবেন।
এদিকে মার্কিন সূত্র জানায়, জেলেনস্কি জাতিসংঘর সাধারণ পরিষদের অধিবেশনে অংশ গ্রহণ এবং মার্কিন কংগ্রেসে যাবেন।
জেলেনস্কির এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তায় প্রায় দুই হাজার একশ’ কোটি ডলার প্রদানের জন্য কংগ্রেসে আলোচনা চলছে।
উদ্ধৃতি দিয়ে এনবিসি জানায়, জেলেনস্কি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বাইডেনের সাথে সাক্ষাত করার পরিকল্পনা করেন। তবে এই সাক্ষাত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত হবে কিনা সে ব্যাপারে ওই কর্মকর্তা স্পষ্ট করে কিছু বলেননি।
আগামী ১৯ সেপ্টেম্বর সকালে জেলেনস্কির জাতিসংঘর সাধারণ পরিষদের অবিশেনে ভাষণ দেওয়ার কথা রয়েছে।
পরের দিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইউক্রেন বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবে। তবে বৈঠকে যুক্তরাষ্ট্র বা ইউক্রেন কোন দেশই তাদের নেতাদের অংশ গ্রহণের বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করেনি।

আজকের বাংলা তারিখ



Our Like Page