November 28, 2026, 10:38 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

লিবিয়ায় দুর্ঘটনায় গ্রিক সহায়তা দলের ৪ সদস্য নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় গ্রিক মানবিক সহায়তা দলের চার সদস্য প্রাণ হারিয়েছে।

লিবিয়ার ভয়াবহ বন্যা কবলিত দার্নায় এই সহায়তা দল কাজ করতে যাচ্ছিল।
পূর্বাঞ্চল শাসনকারী লিবীয় প্রশাসনের স্বাস্থ্য মন্ত্রী উসমান আবদেলজলিল সাংবাদিকদের বলেছেন, রোববার দলটি বেনগাজি থেকে দার্না যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে।
দার্নায় এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, গ্রিক দলটিকে বহনকারী গাড়িটির সাথে অপর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। অপর গাড়িটিতে একটি লিবীয় পরিবার ছিল। এ গাড়ির তিনজন নিহত ও দু’জন মারাত্মক আহত হয়েছে।
গ্রিক দলের ১৯ সদস্যের চারজন নিহত হয়েছে এবং অন্য ১৫ জন আহত হয়েছে বলে মন্ত্রী জানান।
গ্রিক জেনারেল স্টাফ অব ন্যাশনাল ডিফেন্স এক বিবৃতিতে দুর্ঘটনা এবং হতাহতের খবর নিশ্চিত করেছে।
উল্লেখ্য, সম্প্রতি ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে নজিরবিহীন বন্যায় লিবিয়ার দার্না নগরীতে ছয় হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page