August 9, 2026, 9:20 pm
শিরোনামঃ
যশোরে ইজিবাইক-মোটরসাইকেল দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত যশোরের পল্লীতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামের নাম চূড়ান্ত বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিশ্চিত করতে গণমাধ্যমকে ‘চাবুকের’ ভূমিকা পালন করতে হবে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেনাকাটায় ৪ টাকার কলমের বিল ১২০ টাকা হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের একাধিক শর্ত আরোপ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সমস্ত শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে লোহিত সাগর উপকূলে সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলা
এইমাত্রপাওয়াঃ

ভারতে এক ইঁদুর ধরতেই খরচ ৪১ হাজার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রেলের প্লাটফর্মে ইঁদুর দেখার অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। এবার সেই ইঁদুর দমনে নাজেহাল অবস্থা রেলের। ইঁদুর ও পোকামাকড় দমনে দুবছরে রেলের খরচের অঙ্ক জানলে আপনার মাথা ঘুরবে। গড় হিসেবে একটা ইঁদুর ধরতেই রেলের খরচ হয়েছে ৪১ হাজার টাকা! অবিশ্বাস্য এ ঘটনা ভারতের লখনউর নর্দার্ন রেলের।

নিউজ নাইনের সূতের বরাত দিয়ে হিন্দুস্থান টাইমসের খবরে জানানো হয়, চন্দ্রশেখর গৌর নামে এক ব্যক্তি তথ্য জানার অধিকার আইনে জানতে চেয়েছিলেন ইঁদুর ধরতে রেলের খরচ কত? ইঁদুর রেলের কী ক্ষতি করে? সেই ক্ষতির পরিমাণ কত?

তাকে উত্তর দিয়েছে লখনউ ডিভিশন। জানিয়েছে, ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত দুবছরে সব মিলে ১৬৮টি ইঁদুর ধরা হয়েছে। এতে তাদের খরচ হয়েছে ৬৯.৫ লাখ টাকা। সেই হিসেবে একটি ইঁদুর ধরতেই খরচ হয়েছে ৪১ হাজার টাকা। তবে ইঁদুর কী ক্ষতি করে ও ক্ষতির পরিমাণ নিয়ে পুরোপুরি তথ্য দিতে পারেনি তারা। তাদের দাবি এটা নিয়ে মূল্যায়ন করা হয়নি।

জানা গেছে, চন্দ্রশেখর শুধু লখনউ ডিভিশন নয়, দিল্লি, আম্বালা, মোরাদাবাদ ফিরোজপুর ডিভিশনের কাছেও এ তথ্য জানতে চেয়েছিলেন। কিন্তু একমাত্র লখনউ ডিভিশন তাকে পূর্ণাঙ্গ উত্তর দিয়েছে। এছাড়া আম্বালা ডিভিশন আংশিক তথ্য দিয়েছে।

আম্বালা ডিভিশন জানায়, ২০২০ সালের এপ্রিল মাস থেকে ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত তারা ইঁদুর, পোকামাকড়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল। এতে তাদের খরচ হয় ৩৯.৩ লাখ টাকা। কতগুলো ইঁদুর তারা ধরেছে এর হিসেব তারা দেয়নি।

এদিকে এমন তথ্যের পর সমালোচনার মুখে লখনউ ডিভিশন বিবৃতি দিয়েছে। এতে জানানো হয়, তাদের তথ্যের বিকৃতি করা হচ্ছে। আরশোলা দমন, ট্রেনের মধ্যে যেন ইঁদুর না হয় সেটা খেয়াল রাখা। এছাড়া এটা একটা প্রতিরক্ষামূলক ব্যবস্থা। এটা ইঁদুর ধরার সঙ্গে সম্পর্কিত নয়।

লখনউ ডিভিশন জানিয়েছে, আরশোলা, ইঁদুর, মশাসহ যাবতীয় প্রতিরোধের জন্য প্রতি বছর ২৩.২ লাখ টাকা খরচ করা হয়। প্রতি বছর ২৫ হাজার কোচে এই কাজ করা হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page