August 19, 2026, 5:08 pm
শিরোনামঃ
যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত যুক্তরাষ্ট্রের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ কলম্বিয়ার
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনিদের পূর্ণ অধিকার ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি অসম্ভব : মাহমুদ আব্বাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনিদের বৈধ অধিকারের পূর্ণ বাস্তবায়ন ছাড়া মধ্যপ্রাচ্যে কোনও শান্তি অর্জিত হবে না। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মাহমুদ আব্বাস বলেছেন, যারা মনে করেন ফিলিস্তিনি জনগণ তাদের পূর্ণ ও বৈধ জাতীয় অধিকার উপভোগ ছাড়াই মধ্যপ্রাচ্যে শান্তি বিরাজ করতে পারে তারা ভুল করবেন।

জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ এবং বিশ্বের দেশগুলোকে ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদাকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি।

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে জাতিসংঘের প্রতি একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনের আবেদন জানান মাহমুদ আব্বাস। মধ্যপ্রাচ্য শান্তি অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট সব দেশের অংশগ্রহণে এই সম্মেলন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা  গ্রহণ করতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন, জাতিসংঘ সম্মেলনের আয়োজন করলে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে পৌঁছানো যাবে। ভবিষ্যতের পরিস্থিতি যেন আরও অবনতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমার বার্তা হলো তাদের উচিত পূর্ণ সাহসিকতার সঙ্গে দায়িত্ব গ্রহণ এবং ফিলিস্তিনের অধিকার আদায় সংশ্লিষ্ট প্রস্তাবগুলো বাস্তবায়ন করা।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page