October 13, 2026, 6:23 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

গাজায় পাঁচ কোটি ইউরোর সহায়তা প্যাকেজ পাঠাবে জার্মানি

জার্মান পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলের হামলায় বিপর্যস্ত গাজায় পাঁচ কোটি ইউরোর সহায়তা প্যাকেজ পাঠানোর কথা জানিয়েছে ইউরোপের দেশ জার্মানি। বৃহস্পতিবার জর্ডান থেকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক এ ঘোষণা দেন।

জার্মান বার্তা সংস্থা ডয়েচে ভেলে জানায়, বৃহস্পতিবার (১৯ অক্টোবর) জর্ডান সফরে যান বেয়ারবক। সেখানে বৈঠকের পাশাপাশি একটি সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইসরায়েলের পাশে আছি। আমরা মনে করি, ইসরায়েলের আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার রয়েছে। ৭ অক্টোবরের পর ইসরায়েল গাজার সঙ্গে যে সংঘাতে নেমেছে, তা সম্পূর্ণ সমর্থন করে জার্মানি।

তবে গাজায় যেসব বেসামরিক মানুষ অসহায় অবস্থার মধ্যে পড়েছে, তাদেরও পাশে আছে জার্মানি। আর সে কারণেই গাজার বেসামরিক মানুষের জন্য মানবিক সাহায্য হিসেবে পাঁচ কোটি ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ৫৮০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হলো। এমনকি, জার্মানি গাজায় একটি চিকিৎসক দল পাঠানোর চেষ্টা করছে বলে জানান বেয়ারবক।

এর আগে ১৩ অক্টোবর ইসরায়েল সফরে গিয়েছিলেন বেয়ারবক। তখনো এই একই কথা বলেছিলেন তিনি।

জানা গেছে, শুক্রবার (২০ অক্টোবর) সকালে ইসরায়েল যাবেন বেয়ারবক। সেখানে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বিকেলেই লেবানন চলে যাবেন। ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহও হামাসের সমর্থনে লেবানন সীমান্ত থেকে ইসরায়েলের ওপর আক্রমণ চালাচ্ছে। সে বিষয়েই লেবাননের সরকারের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে বেয়ারবকের।

টানা দুই সপ্তাহ ধরে গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এমনকি, ইসরায়েলের পূর্ণ অবরোধ আরোপের ফলে বিদ্যুৎবিচ্ছিন্ন গাজা বর্তমানে ভয়ানক মানবিক সংকটের সম্মুখীন হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ভূখণ্ডটিতে পানি, খাবার, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের মজুত শেষ হয়ে যাচ্ছে। সূত্র: ডয়েচে ভেলে

 

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page