September 11, 2026, 7:39 pm
শিরোনামঃ
বেনাপোলে শুল্ক পরিশোধ ছাড়াই তিন ট্রাক পণ্য বের করার অভিযোগে দুই অফিসার ক্লোজ সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে : পা‌নিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে করা বিগত ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ ১ জন আটক ফরিদপুরে ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে সংঘর্ষে ৬ জন আহত এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা মার্কিন নৌসচিবকে ধন্যবাদ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনিদের প্রাণহানির ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ‘সন্তুষ্ট’ : সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ‘বাঁকা মন্তব্য’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ফিলিস্তিনি ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নীরবতাকে “অগ্রহণযোগ্য” বলে নিন্দা করেছেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের প্রাণহানির বিষয়ে নিরাপত্তা পরিষদ দৃশ্যত “সন্তুষ্ট”। একইসাথে তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর “রক্তপাত” বন্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

গাজা যুদ্ধ নিয়ে গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ মন্তব্য করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। নিরাপত্তা পরিষদের চলতি মাসের সভাপতি ব্রাজিল এই বৈঠকের আয়োজন করে। বৈঠকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং ৮৫টিরও বেশি দেশের প্রতিনিধি যোগ দেন।

ফয়সাল বিন ফারহান বলেন, তার দেশ বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশগুলোর পাশাপাশি গাজায় রক্তপাত ও প্রাণহানি বন্ধের লক্ষ্য অর্জন করতে এবং লাগাতার সহিংসতা অবসানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, ইসরাইলের অবরোধ এবং ক্রমবর্ধমান আগ্রাসনের কারণে ফিলিস্তিনি জনগণ ভয়াবহ দুর্ভোগের মধ্যে পড়েছে।

বিন ফারহান সতর্ক করে বলেন, “ইসরাইল বেসামরিক স্থাপনা, স্কুল, হাসপাতাল, ও আবাসিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়েছে। তারা নারী, শিশু ও বৃদ্ধসহ হাজার হাজার বেসামরিক মানুষের জীবন কেড়ে নিয়েছে। ইসরাইলি সেনারা হাজার হাজার বেসামরিক মানুষকে আহত করেছে।”

সৌদি পররাষ্ট্রমন্ত্রী সুস্পষ্ট করে বলেন, “ইহুদিবাদী ইসরাইলের দখলদার সেনারা গাজার বাসিন্দাদের বিরুদ্ধে যে সম্মিলিত বর্বরতা চালিয়ে আসছে তার অবসান ঘটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা এবং ফিলিস্তিনিদেরকে জোরপূর্বক উদ্বাস্তু করার প্রচেষ্টা কোনোভাবেই আমাদেরকে নিরাপত্তা ও স্থিতিশীলতার কাছাকাছি নিয়ে যাবে না।”

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page