April 18, 2026, 12:28 am
শিরোনামঃ
আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : স্থানীয় সরকার মন্ত্রী দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে : শিক্ষামন্ত্রী ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়াই দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত রাজশাহীতে চাঁদা না দেওয়ায় মুদি দোকানিকে হত্যা মুষ্টিমেয় স্বৈরশাসক যুদ্ধ দিয়ে পৃথিবীকে ধ্বংস করছে : পোপ হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে ইসরায়েল-লেবানন : ট্রাম্প হরমুজ থেকে মাইন অপসারণে লিটোরাল কমব্যাট শিপ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ট্রিগারে আবার আঙুল রাখবো : হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত ৫৯ জন ফিলিস্তিনি সাংবাদিক শহীদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যায় অবরুদ্ধ গাজা উপত্যকায় এ পর্যন্ত ৫৯ জন সাংবাদিক শহীদ হয়েছেন। এর পাশাপাশি আরো কয়েক ডজন সাংবাদিক আহত হয়েছেন। গাজাভিত্তিক একটি স্বাধীন মানবাধিকার সংগঠন গতকাল (রোববার) এ তথ্য দিয়েছে।

ইউরো-মেডেটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটর এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। ফিলিস্তিনের বিভিন্ন গণমাধ্যম তথ্যটি খবর আকারে তুলে ধরেছে।

বিবৃতি অনুসারে, সাংবাদিক হতাহতের এই সংখ্যা “আধুনিক যুদ্ধ ও সংঘাতের ইতিহাসে সর্বোচ্চ। হামাসের বিরুদ্ধে যুদ্ধের নামে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে তা গণমাধ্যম থেকে সম্পূর্ণ আড়াল করার জন্য সাংবাদিকদের বিরুদ্ধে এই বর্বরতার পথ বেছে নিয়েছে তেল আবিব।

ইসরাইল দাবি করেছে, ৭ অক্টোবর হামাসের অভিযানের কথা গাজার কিছু সাংবাদিক জানতেন বলে ইসরাইল দাবি করেছে। এরপর মানবাধিকার সংগঠনটি এসব কথা বললো।

ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের মতে, “ইসরাইল ইচ্ছাকৃতভাবে গাজা উপত্যকায় সাংবাদিকদের জন্য কোনো নিরাপদ আশ্রয় রাখেনি। ইসরাইলি আগ্রাসনে সাংবাদিকদে র লক্ষ্যবস্তু করা হয়েছে এমনকি যখন তারা মাঠে প্রেস জ্যাকেট পরে ছিল অথবা হাসপাতালের পাশে মিডিয়া কভারেজের জন্য তৈরি করা প্রেস তাঁবুতে অবস্থান করেছেন সেখানে হামলা চালানো হয়েছে। সাংবাদিকদের পৈতৃক ভিটাতেও হামলা চালিয়েছে ইসরাইল।”

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page