October 6, 2026, 10:27 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে  ৪ রোহিঙ্গা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে চার রোহিঙ্গা নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ২টায় উখিয়া ১৭ নম্বর মধুর ছড়া ও জামতলি ১৫ নম্বর ক্যাম্পে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। একই দিন দুপুরে আরেক রোহিঙ্গাকে হত্যা করে দুর্বৃত্তরা।

ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় চার জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, আবুল কাসেম, মো.জোবাইর, আনোয়ার সাদেক ও ইমাম হোসেন। চারজনই উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

এই বিষয়ে উখিয়া থানার ওসি তদন্ত নাছির উদ্দীন মজুমদার জানিয়েছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতে উখিয়া উখিয়া ১৭ নম্বর মধুর ছড়া ও জামতলি ১৫ নম্বর ক্যাম্পে মিয়ানমারের সংগঠন আরসা ও আরএসও  অবস্থান নেয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সন্ত্রাসীদের গুলিতে (রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন- আরএসও সদস্য) ওই ক্যাম্পের বাসিন্দা মো. আলীর ছেলে মো. জোবায়ের (১৬) ঘটনাস্থলে নিহত হন।

১৫ নম্বর ক্যাম্পের জি/৬ মো. শফির ছেলে আনোয়ার সাদেক (২৭) (আরএসও সদস্য), জি/৩ ব্লক এলাকার বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে জয়নাল উদ্দিন (২৮) ও জি/৭ সৈয়দুল বশরের ছেলে আয়াছ (১৮) গুলিবিদ্ধ হন। পরে আশপাশের রোহিঙ্গারা আহতদের উদ্ধার করে ক্যাম্পে থাকা এমএসএফ হাসপাতালে নেওয়ার পথে আনোয়ার সাদেকের (২৭) মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের ধরতে চলছে পুলিশের অভিযান।



Our Like Page