November 29, 2026, 10:43 am
শিরোনামঃ
বাগেরহাটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ; আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে ৩ জন আটক নরসিংদীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ ; ভূমি অফিসে অগ্নিসংযোগ নবাবগঞ্জ থানার সামনে ককটেল বিস্ফোরণ প্রধানমন্ত্রীর পদ ছাড়তে সম্মত নেতানিয়াহু নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে হামাসকে সন্ত্রাসী স্বীকৃতি দিল আরব দল মার্কিন সেনাদের ওপর হামলায় স্টারলিংক ব্যবহার ইরানের ; ক্ষুব্ধ ইলন মাস্ক মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমাান্ত দিয়ে পাচারের সময় দেড় কেজি স্বর্ণের গহনাসহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এক কেজি ৬৩৫ গ্রাম স্বর্ণের গহনা উদ্ধার করেছে। এ সময় সাঈদ হোসেন (৪০) নামে এক পাচারকারীকে আটক করা হয়। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। আটক সাঈদ হোসেন একই উপজেলার লোকনাথপুর গ্রামের দাউদ আলীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফেরদৌস ওয়াহিদ এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল লোকনাথপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মোটরসাইকেলযোগে আসা সাইদ পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাকে ধাওয়া দিয়ে আটক করতে সক্ষম হয়। এ সময় তার শরীর থেকে ছয়টি প্যাকেটে এক কেজি ৬৩৫ গ্রাম স্বর্ণের গহনা জব্দ করে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফেরদৌস ওয়াহিদ বলেন, অবৈধভাবে স্বর্ণের গহনা পাচারের সময় এক পাচারকারীকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের গহনার আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লাখ টাকা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। স্বর্ণের গহনাগুলো ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page