July 9, 2026, 11:40 am
শিরোনামঃ
বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে : প্রধানমন্ত্রী আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : আইনমন্ত্রী তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নতুন তিন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি নারায়ণগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে যুবক নিহত নোয়াখালীতে ফিফা সভাপতির বিরুদ্ধে তরুণের অভিযোগ সৌদি আরবে চালু হলো নতুন প্যাকেজ ভিসা হরমুজ প্রণালি বন্ধ করলে ইরানে হামলার হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রীকে তাজা গুলিসহ রিভলবার উপহার দিলেন তুরস্কের প্রেসিডেন্ট চট্টগ্রামে পৃথক পাহাড় ধসে চট্টগ্রাম নগরী ও জঙ্গল সলিমপুরে দুই শিশুর মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

বিশ্বের সবচেয়ে জরুরি বিষয় ফিলিস্তিন : ইরানের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ফিলিস্তিনকে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের ‘সবচেয়ে জরুরি’ বিষয় বলে অভিহিত করেছেন। অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে যখন ইহুদিবাদী ইসরাইল ভয়াবহ গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে তখন কুয়েতের আমির শেখ মিশাল আল আহমাদ আস সাবার সঙ্গে এক ফোনালাপে তিনি এ মন্তব্য করেন।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, “ফিলিস্তিনি জাতির ন্যায়সঙ্গত অধিকার পুনরুদ্ধার করার লক্ষ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরান মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে কাজ করছে।”

গত ৭৫ দিন ধরে গাজা উপত্যকার বিরুদ্ধে তেল আবিবের গণহত্যামূলক যুদ্ধ চলছে। গত ৭ অক্টোবর গাজা-ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো বড় ধরনের অভিযান চালানোর পর ওই দিন থেকেই গাজার ওপর নির্বিচার জাতিগত শুদ্ধি অভিযান শুরু করে তেল আবিব। এ পর্যন্ত ইসরাইলি পাশবিকতায় ২০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু।

ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট ফিলিস্তিনি জাতির অধিকারের প্রতি সমর্থন জানানোর জন্য কুয়েতের আমিরকে ধন্যবাদ জানান। সেইসঙ্গে দখলদার ও অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টায় শামিল না হওয়ার জন্য তিনি কুয়েতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় প্রেসিডেন্ট রায়িসি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করতে তার দেশের আগ্রহের কথা জানান।

ফোনালাপে কুয়েতের আমির বলেন, ফিলিস্তিনি জাতির অধিকার পুনরুদ্ধারের পক্ষে কুয়েত যে অবস্থান নিয়েছে তা ‘ধ্রুব ও অপরিবর্তনীয়’। আঞ্চলিক সমস্যাবলীর সমাধান হয়ে মধ্যপ্রাচ্যে অচিরেই শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page