October 6, 2026, 3:58 pm
শিরোনামঃ
কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচননা করার আবেদন করলেন তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা রাশিয়ার সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র : ট্রাম্প ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ ; আহত ১০

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দার তালমার মোড় নামক স্থানে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২ চালকসহ ৮ জন বাস যাত্রী আহত হয়েছেন।

বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৮টার দিকে দুর্ঘটনা ঘটে। এর সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালী থানার এসআই শরীফ লিটন বলেন, ‘ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তালমা পৌঁছালে উল্টো দিক থেকে আসা মাদারীপুরগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালকসহ অন্তত ৮ জন আহত হয়। তারা এখন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।’

ফরিদপুর-বরিশাল মহাসড়কে ঘটে যাওয়া দুর্ঘটনার কারণে প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে দুই পাশে আটকা পড়ে যানজট দেখা দেয়। পরে হাইওয়ে ও জেলা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং যানজট পরিস্থিতি স্বাভাবিক করে আনে।



Our Like Page