August 9, 2026, 4:59 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে মাদক মামলায় ট্রাক চালকের যাবজ্জীবন

বশির আল মামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানায় ৪৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার মো. এমরানুল ইসলাম (২৬) নামে এক ট্রাক চালককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৩১ জানুয়ারি) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এই আদেশ দেয়।
মো. এমরানুল ইসলাম, কক্সবাজার জেলার পেকুয়া থানার বারবাকিয়া ইউনিয়নের ফাসিয়াখালি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।

আদালত সূত্রে জানা যায়, নগরের বায়েজিদ বোস্তামি থানার জালালাবাদ আরেফিন নগর বাজার এলাকায় ২০২০ সালের ১২ সেপ্টেম্বর ভোরে একটি ট্রাক থেকে ৪৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এমরানুলকে গ্রেপ্তার করে র‌্যাব-৭। ওই ঘটনায় ট্রাক চালকের সহকারী এক কিশোরকেও (১৪) গ্রেপ্তার করা হয়েছিল।

এ ঘটনায় র‌্যাব-৭ এর তৎকালীন সিনিয়র ওয়ারেন্ট অফিসার সিরাজুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নগরের বায়েজিদ বোস্তামি থানায় মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দিলে ২০২২ সালের ২৭ জানুয়ারি এমরানুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
মামলার অন্য আসামি শিশু হওয়ায়, তার বিরুদ্ধে পৃথক মামলা পরিচালনার নির্দেশ দেয়া হয়।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আবু জাফর বলেন, ৮ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি মো.এমরানুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি মো.এমরানুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page