October 6, 2026, 3:59 pm
শিরোনামঃ
কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচননা করার আবেদন করলেন তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা রাশিয়ার সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র : ট্রাম্প ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরের মাদলায় বাস ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে মা ও শিশু কন্যা নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। আহতদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার এনায়েতপুর থানার খুকনী জুগীবাড়ির বাবলু মিস্ত্রির স্ত্রী শ্রীমতি মিতু সুত্রধর (৩০) ও তার শিশু কন্যা ইচ্ছা সুত্রধর (৭)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাঘাবাড়ি থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা শাহজাদপুর আসার পথে ঢাকা-পাবনা মহাসড়কের মাদলা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়। এসময় আহত হয় চালকসহ ৫ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ঐ নারীর শিশু কন্যা মারা যায়।

অন্য আহতদের নাম-পরিচয় জানা যায়নি।



Our Like Page