October 6, 2026, 3:59 pm
শিরোনামঃ
সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচননা করার আবেদন করলেন তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা রাশিয়ার সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র : ট্রাম্প ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় মেয়েকে বাঁচাতে গিয়ে দুই নারীর লাঠিতে কৃষক খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ার গাবতলীতে মেয়েকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী দুই নারীর লাঠির আঘাতে আমজাদ হোসেন (৫০) নামে এক কৃষক মারা গেছেন। বুধবার সন্ধ্যার দিকে উপজেলার লাঠিমারা গ্রামে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দুপুরে গাবতলী থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মামলার প্রস্তুতি চলছে; কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত কৃষক আমজাদ হোসেন বগুড়ার গাবতলী উপজেলার লাঠিমারা গ্রামের আজিম উদ্দিনের ছেলে। প্রায় ১৫ দিন আগে ওই গ্রামের ববিতা বেগমের উঠানে রশি দিয়ে কয়েকটা ভেড়া বাঁধা ছিল। কে বা কারা বাঁধন খুলে দিলে ভেড়াগুলো বাইরে চলে যায়। তিনি কয়েক ঘণ্টা পর আটটি ভেড়া খুঁজে পান। ববিতা বেগম এ ঘটনার জন্য প্রতিবেশী আমজাদ হোসেনের মেয়ে ফাতেমাকে সন্দেহ করেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এর জের ধরে বুধবার সন্ধ্যার দিকে ববিতা তার বান্ধবী চামেলীকে নিয়ে ফাতেমাকে মারপিট শুরু করেন। চিৎকার শুনে আমজাদ হোসেনের মেয়ে ফাতেমাকে বাঁচাতে এগিয়ে আসেন। তখন ববিতা ও চামেলী লাঠি দিয়ে আমজাদ হোসেনকে মারধর করেন। পরে গ্রামবাসীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বগুড়ার গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাবতলী থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মরদেহ উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী দুই নারীর লাঠির আঘাতে আমজাদ হোসেনের মৃত্যু হয়েছে। ঘটনার পর পরই তারা পালিয়ে যান। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত মামলা হয়নি।



Our Like Page