October 6, 2026, 3:59 pm
শিরোনামঃ
কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচননা করার আবেদন করলেন তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা রাশিয়ার সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র : ট্রাম্প ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের শৈলকুপায় পরকীয়ার জেরে চাচাকে কুপিয়ে হত্যা

এম এ কবীর,ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় কাকুড়াডাঙ্গা গ্রামে আপন দুই ভাই মিলে চাচাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১ বছর আগে ১২নং নিত্যানন্দনপুর ইউনিয়নের কাকুড়াডাঙ্গা গ্রামের গেনো মোল্লার ছেলে নিহত লাল্টু মোল্লা (৩৬) বড় ভাবি রিভা’কে পরকীয়ার জের ধরে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে।
এ ঘটনায় একই গোষ্ঠীর যৌথ পরিবারের মাঝে বিরোধ শুরু হয়। নিহত লাল্টু দীর্ঘদিন আত্মগোপনে থেকে সম্প্রতি বাড়িতে ফিরে আসে। বৃহস্পতিবার দুপুরে আসাদ ও মিরাজ নামের আপন দুই ভাই তার চাচা লাল্টুকে পার্শ্ববর্তী কাকুড়াডাঙ্গা বিলের মাঠে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, নিহত লাল্টু বাজার থেকে বাড়ি যাওয়ার পথে বিলের ধারে সবুজের মাছের খামারের কাছে পৌছালে ভাতিজা আসাদ ও মিরাজ ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। একপর্যায়ে লাল্টু মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুরকোলে ঢলে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাল্টুকে মৃত ঘোষনা করেন।
শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরে হত্যাকান্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 



Our Like Page