October 6, 2026, 3:59 pm
শিরোনামঃ
কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচননা করার আবেদন করলেন তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা রাশিয়ার সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র : ট্রাম্প ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে হোটেল থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজার শহরের হোটেল সিগাল থেকে গাজী এম শওকত হাসান (৫০) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে হোটেল সিগালের ৩০৮ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গাজী এম শওকত হাসান কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের অশোক তলা এলাকার বাসিন্দা।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাজী এম শওকত হাসান গত ৩০ জানুয়ারি গ্রুপ ট্যুরে কক্সবাজার আসেন। হোটেল সিগালের তৃতীয় তলার নিজ কক্ষে তিনি অসুস্থ অবস্থায় ফ্লোরে পড়ে ছিলেন। তাকে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে কক্সবাজার সদর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রথামিকভেবে জানা গেছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান।



Our Like Page