August 17, 2026, 7:47 am
শিরোনামঃ
রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইয়েমেন উপকূলে গ্রীক বাণিজ্যিক জাহাজে হামলার দাবি করেছে হুতিরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সোমবার লোহিত সাগরে জাহাজ চলাচলের রুটে একটি গ্রীক বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর দায় স্বীকার করেছে। ব্রিটিশ মেরিটাইমের একটি এজেন্সি এবং মার্কিন সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।

ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম বলেছে, হুতিরা লোহিত সাগরে মাল্টার পতাকাবাহী গ্রীক বাণিজ্যিক জাহাজ এমভি সাইক্লেসকে লক্ষ্য করে জাহাজ বিধ্বংসী তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন হামলা চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলেছে, ‘প্রাথমিকভাবে জানা গেছে এ হামলায় কেউ আহত হয়নি এবং জাহাজটি তার পথ চলা অব্যাহত রেখেছে।’
এরআগে, ইউকে মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটিও) ইয়েমেনের উত্তরপশ্চিমাঞ্চলীয় উপকূল হয়ে চলা একটি বাণিজ্যিক জাহাজের কাছে বিস্ফোরণের কথা জানিয়েছে।
রয়্যাল নেভি পরিচালিত সংস্থাটি আরো জানায়, হামলায় ‘জাহাজ এবং ক্রু নিরাপদ রয়েছে বলে জানা গেছে।’
মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যাব্রে বলছে, মাল্টার-পতাকাবাহী কন্টেইনার জাহাজটি জিবুতি থেকে জেদ্দা যাচ্ছিল।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page