October 5, 2026, 5:02 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া বিশ্বে শান্তি আসবে না : পাকিস্তান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ না হলে পৃথিবীতে শান্তি আসবে না। দখলদার ইসরাইল গাজায় গণহত্যামূলক যুদ্ধ পরিচালনা করছে বলেও তিনি উল্লেখ করেন।

সৌদি আরবের রাজধানী রিয়াদে গতকাল (সোমবার) বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে ইহুদিবাদী ইসরাইল।

তিনি বলেন, গাজা যুদ্ধসহ বিভিন্ন যুদ্ধের কারণে বিশ্বে মুদ্রাস্ফীতি বেড়ে গেছে। এই মুদ্রাস্ফীতি উন্নয়নশীল দেশগুলোর কোমর ভেঙে দিচ্ছে বলেও মন্তব্য করেন পাক প্রধানমন্ত্রী।

এর আগে চলতি সপ্তাহের প্রথম দিকে সৌদি আরব এবং পাকিস্তান এক যৌথ বিবৃতির মাধ্যমে গাজায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন থামানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছিল।

গাজায় ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত কমপক্ষে ৩৪ হাজার ৪৮৮ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে শতকরা ৭০ ভাগের বেশি নারী ও শিশু।



Our Like Page