October 5, 2026, 5:03 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের সামরিক সদরদপ্তরে হামলা চালিয়েছে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের দক্ষিণ সেক্টরের সেনা সদরদপ্তরে হামলা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (বুধবার) একথা ঘোষণা করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের সামরিক স্থাপনা, সেনা অবস্থান এবং সামরিক সরঞ্জামের ওপর রাশিয়ার সেনারা সম্মিলিতভাবে বিমান, ক্ষেপণাস্ত্র ও গোলা দিয়ে হামলা চালায়।

আজ দিনের প্রথম দিকে রাশিয়ার রিয়া নভোস্তি এক রিপোর্টে জানিয়েছে, বন্দরনগরী ওডেসার সামরিক সদর দপ্তরে হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন নিয়ন্ত্রিত ওডেসা শহরে তিনটি বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, বিস্ফোরণের পরপরই ওই এলাকায় বহু সংখ্যক অ্যাম্বুলেন্সকে ছুটে যেতে দেখা যায় এবং এলাকাটি ইউক্রেন কর্তৃপক্ষ ঘেরাও করে রেখেছে।

এদিকে, ইউক্রেনে ধ্বংস হওয়া পশ্চিমা ট্যাংক, সাজোয়াযান এবং বিভিন্ন রকমের সামরিক সরঞ্জাম নিয়ে রাশিয়ার রাজধানী মস্কোয় একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে আমেরিকার তৈরি এম ওয়ান-আব্রামস সহ বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম স্থান পেয়েছে।

কিছুদিন আগে দোনবাস এলাকার আভদিবকা শহরে রাশিয়ার বাহিনীর হাতে এই ট্যাংক ধ্বংস হয়েছিল। অথচ ইউক্রেন যুদ্ধে জাদুকরীভাবে মোড় ঘুরিয়ে দেয়ার লক্ষ্য নিয়ে আমেরিকা আব্রামাস ট্যাংক পাঠিয়েছিল।



Our Like Page