October 5, 2026, 5:02 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র এখনো রাফা অভিযানের বিরোধী : মার্কিন পররাষ্ট্র মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন গাজার দক্ষিণাঞ্চলীয় জনাকীর্ণ রাফা শহরে ইসরাইলের অভিযানের বিষয়ে আমেরিকার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, যুক্তরাষ্ট্র এখনও এ অভিযানের বিরোধী।

ইসরাইলী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে আলোচনাকালে বুধবার ব্লিংকেন যুক্তরাষ্ট্রের এ অবস্থানের কথা জানান।
যদিও নেতানিয়াহু রাফা অভিযান চালানোর বিষয়ে অনড়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিও মিলার বলেছেন, ব্লিংকেন রাফা অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
ব্লিংকেন দুদিন আগেও রাফা অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের বিরোধী অবস্থানের কথা জানিয়েছিল।
গতবছরের ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরাইলে হামলা চালানোর পর ব্লিংকেন সপ্তমবারের মতো মধ্যপ্রাচ্য সফর করেন। তিনি জেরুজালেম অফিসে নেতানিয়াহুর সাথে আড়াইঘন্টা কথা বলেন। প্রথমে একাকী পরে সঙ্গীসহ তিনি নেতানিয়াহুর সাথে বৈঠক করেন।
এদিকে নেতানিয়াহু মঙ্গলবার রাফায় হামলা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেছেন, হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছালেও রাফায় তিনি অভিযান চালাবেন।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরাইলে আকস্মিক হামলা চালায়। ওইদিনই ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে। অব্যাহত এ হামলায় এ পর্যন্ত ৩৪ হাজার ৫৬৮ফিলিস্তিনী নিহত হয়েছে।



Our Like Page