October 5, 2026, 3:58 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ের অভিযান শুরু করার হুমকি দিল ইয়েমেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলা এবং ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন হামলা বন্ধ না হলে লোহিত সাগরে অভিযান শক্তিশালী করার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন।

আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল-হুথি বৃহস্পতিবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে বলেছেন, “ইসরাইলি বাহিনী ও মার্কিনীরা তাদের নৃশংসতা বন্ধ করছে না বলে আমরা চতুর্থ পর্যায়ের অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছি।”

ভাষণে ইয়েমেনের গত সাত মাসের অভিযানের পরিসংখ্যান তুলে ধরে হুথি। তিনি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী এ পর্যন্ত লোহিত সাগর, বাব আল-মান্দাব প্রণালি, এডেন সাগর ও ভারত মহাসাগরে ইসরাইল, আমেরিকা ও ব্রিটেনের ১০৭টি জাহাজ লক্ষ্য করে ৬০৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।

আল-হুথি বলেন, শুধুমাত্র গত সাত দিনে ইয়েমেন উপকূল অতিক্রমকারী ছয়টি জাহাজ ও ইসরাইলের বন্দরনগরী এইলাত লক্ষ্য করে ৩৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এদিকে ইঙ্গো-মার্কিন বাহিনী এ পর্যন্ত ইয়েমেনে ৪৫২ বার হামলা চালিয়েছে যার ফলে ৪০ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে বলে তিনি জানান।

হুথি নেতা এমন সময় চতুর্থ পর্যায়ের অভিযান শুরু করার হুমকি দিলেন যখন গতকাল (বৃহস্পতিবার) ইঙ্গো-মার্কিন বাহিনী ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদায়দা বন্দরে পাঁচ দফা বিমান হামলা চালিয়েছে। এর আগে মঙ্গলবারও মার্কিন সেনারা হুদায়দা প্রদেশের আল-সালিফ বন্দরে আরেকটি বিমান হামলা চালিয়েছিল।



Our Like Page