October 5, 2026, 3:01 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

আমেরিকাকে সামরিক ঘাঁটি দেই নি এবং দেবোও না : পাকিস্তান সেনাবাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহম্মেদ শারিফ চৌধুরী বলেছেন, যুক্তরাষ্ট্রকে কোনো সামরিক ঘাঁটি দেওয়া হয়নি, ভবিষ্যতেও দেওয়া হবে না। রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এই সেনা মুখপাত্র আরও বলেন, পাকিস্তানের দু’টি সামরিক ঘাঁটি আমেরিকাকে দেওয়া হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা পুরোপুরি ভিত্তিহীন। পাকিস্তান কাউকে কোনো ঘাঁটি দেবে না।

পাকিস্তানের বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিমের একটি এবং খাইবার পাখতুনখোয়ার উত্তর-পশ্চিমের একটি সামরিক ঘাঁটি আমেরিকাকে দেওয়া হয়েছে বলে সম্প্রতি খবর বেরিয়েছে। এ সংক্রান্ত প্রশ্নের জবাবে চৌধুরী বলেন, এটা অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর রটেছিল যে, ইরান, আফগানিস্তান ও চীনের ওপর নজরদারি করতে আমেরিকা পাকিস্তানের কাছে দু’টি সামরিক ঘাঁটি নির্মাণের অনুমতি চেয়েছে।



Our Like Page