August 17, 2026, 9:43 am
শিরোনামঃ
রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্প নির্বাচনের ফলাফল মেনে নেবেন না : বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রে চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হেরে গেলে তিনি ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানাবেন।

প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার এ কথা বলেছেন।
ট্রাম্প ও বাইডেন ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে লড়েছিলেন। চলতি বছরের নির্বাচনেও এ দুজন আবার মুখোমুখি হচ্ছেন। যদিও এ নিয়ে আমেরিকান জনগণ খুব একটা উৎসাহী নয়।
সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে ট্রাম্পের নির্বাচনের ফলাফল মেনে না নেয়ার বিষয়টি তুলে ধরে বাইডেন বলেন, “আমি বলছি তিনি মানবেন না। যা খুবই বিপদজনক।”
ট্রাম্প বারবার আইনী চ্যালেঞ্জে হেরে যাওয়ার পরও জোর দিয়ে বলে যাচ্ছেন ২০২০ সালের নির্বাচনে তিনি জিতেছিলেন। যদিও বিষয়টি তিনি প্রতিষ্ঠিত করতে পারেন নি।
এ প্রেক্ষিতে বাইডেন বলেন, “তারা কতো আদালতে মামলা করেছেন? সুপ্রিম কোর্টের মামলাগুলো? সকলেই বলেছে,‘নির্বাচন সম্পূর্ণ বৈধ হয়েছে’। এই হলো ট্রাম্প।”
নির্বাচনী লড়াইয়ের গুরুত্বপূর্ণ রাজ্য উইসকনসিনে বাইডেন এসব কথা বলেন। এখানে গত সপ্তাহে ট্রাম্প তার প্রচারণা চালিয়েছিলেন।
বাইডেনের বর্তমান বয়স ৮১ বছর। যুক্তরাষ্ট্রে তিনি এ যাবতকালের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট।
তিনি বলেছেন, মার্কিন মিত্ররা আশা করছে তিনি নভেম্বরের নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয় পাবেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page