October 5, 2026, 2:07 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

বাইডেন অবিলম্বে ইসরায়েলকে দেওয়া সকল সহায়তা বন্ধ করতে ইচ্ছুক : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, দেশটির ক্ষমতাসীন নেতা জো বাইডেন অনতিবিলম্বে ইসরায়েলকে সব ধরনের সহায়তা দেওয়া বন্ধ করে দেবেন।

ট্রাম্প শুক্রবার তার পেজ ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘বাইডেন অবিলম্বে ইসরায়েলকে সব ধরনের সহায়তা দেওয়া বন্ধ করতে চান।’
এরআগে তিনি বলেন, প্রকৃতপক্ষে ডেমোক্রেটিক পার্টি ইসরায়েলকে ঘৃণা করে। আর বাইডেন এ দলের একজন সদস্য।
গত ৮ মে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইসরায়েলি বাহিনী রাফাহ নগরীতে প্রবেশ করলে ওয়াশিংটন তাদেরকে কতিপয় অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে।
বুধবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন, গাজা নগরীর পরিস্থিতি প্রশ্নে ইসরায়েলকে স্বল্প মেয়াদি কিছু সামরিক সহায়তা বন্ধ করে দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র।
গত ৫ মে ইসরালের দুই কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, মার্কিন প্রশাসন ২০২৩ সালের ৭ অক্টোবরের পর এই প্রথমবারের মতো ইসরায়েলকে দেওয়া গোলাবারুদের একটি চালান আটকে রেখেছিল। ইসরায়েলকে একটি রাজনৈতিক বার্তা দিতেই যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ গ্রহণ করে বলে রাজনীতিবিদরা মনে করেন।



Our Like Page