August 17, 2026, 10:10 am
শিরোনামঃ
রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৫ হাজার ছাড়াল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি সেনাদের চালানো বর্বর হামলায় ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। রোববার (১২ মে) হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ মাসের যুদ্ধে ৩৫ হাজার ৩৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১৫ হাজারই হলো শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৭৮ হাজার ৭৫৫ জন।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাসের যোদ্ধারা। এরপর ওইদিন গাজায় নির্বিচার বোমা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

তাদের হামলায় গাজার বেশিরভাগ ভবন ধ্বংস হয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে, এসব ভবনের নিচে এখনো ১০ হাজার ফিলিস্তিনির মরদেহ আটকে পড়ে আছে। যেহেতু গাজার উদ্ধারকারীদের কাছে ভারী সরঞ্জাম নেই। সে কারণে ভবনের নিচে কেউ আটকে পড়লেও তাদের উদ্ধার করা সম্ভব হয় না।

তারা এখন নতুন করে হামলা চালাচ্ছে গাজার সর্বশেষ নিরাপদস্থান রাফাতে। জীবন বাঁচাতে গাজার বিভিন্ন অঞ্চল থেকে রাফাতে আশ্রয় নিয়েছিলেন প্রায় ১৪ লাখ ফিলিস্তিনি। এখন সেখান থেকে তারা অন্যদিকে সরে যাচ্ছেন। তবে ইসরায়েলি বাহিনী গাজার প্রায় সব জায়গায় হামলা অব্যাহত রাখায় সাধারণ মানুষের যাওয়ার জায়গাও এখন নেই।

এরমধ্যে রোববার থেকে উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী ক্যাম্পেও হামলা চালানো শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ফলে সেখান থেকেও সাধারণ মানুষকে সরে যেতে হচ্ছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page