August 17, 2026, 12:05 pm
শিরোনামঃ
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলকে রাফায় চালানো সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান ইইউর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : : ইউরোপীয় ইউনিয়ন বুধবার ইসরাইলকে গাজার রাফাতে চালানো তাদের সামরিক অভিযান ‘অবিলম্বে’ বন্ধ করার আহ্বান জানিয়ে সতর্ক করে দিয়ে বলেছে, এটি করতে ব্যর্থ হলে, এ ব্লকের সাথে দেশটির সম্পর্ক নষ্ট হবে।

ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল ইউরোপীয় ইউনিয়নের নামে জারি করা বিবৃতিতে বলেন, ‘ইসরাইল  রাফাতে তাদের সামরিক অভিযান অব্যাহত রাখলে, তা অনিবার্যভাবে ইসরাইলের সাথে ইইউ’র সম্পর্কের উপর একটি নেতিবাচক প্রভাব ফেলবে।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ইসরাইলকে রাফাতে তাদের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে এবং তারা সতর্ক করে দিয়ে বলেছে, ‘এটি গাজায় মানবিক সহায়তা বিতরণকে আরও ব্যাহত করছে এবং সেখানের লোকজন দুর্ভিক্ষের মুখে ঠেলে দিচ্ছে।’
ফিলিস্তিনের প্রধান সাহায্য দাতা এবং ইসরাইলের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন বলেছে, ইসরাইল রাফাহ ও এর আশেপাশের ১০ লাখেরও বেশি লোকজনকে অন্য অঞ্চলে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে- যা নিরাপদ বলে বিবেচিত হতে পারে না- বলে জাতিসংঘ উল্লেখ করেছে।
বিবৃতিতে আরো বলা হয়, ইইউ ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিলেও দেশটিকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইনের সাথে সঙ্গতি রেখে তা করতে হবে এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা দিতে হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page