August 17, 2026, 12:05 pm
শিরোনামঃ
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার
এইমাত্রপাওয়াঃ

চীন-রাশিয়া সম্পর্ক সুবিধাবাদী ও কারো বিরুদ্ধে নয় : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চীন ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক সুবিধাবাদী ও কারো বিরুদ্ধে পরিচালিত নয়।

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সাথে বৈঠককালে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বৃহস্পতিবার এ কথা বলেছেন।
রুশ নেতা আরো বলেছেন, এটি মৌলিক গুরুত্বের বিষয় যে রাশিয়া এবং চীনের মধ্যে সম্পর্ক সুবিধাবাদী এবং কারো বিরুদ্ধে পরিচালিত নয়। বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আমাদের সহযোগিতা আজ আন্তর্জাতিক অঙ্গনে স্থিতিশীলতার অন্যতম প্রধান কারণ হিসেবে কাজ করছে।
পুতিন বলেছেন, রাশিয়া এবং চীন একসাথে ন্যায়বিচারের নীতি এবং একটি গণতান্ত্রিক বিশ্বব্যবস্থাকে সমর্থন করে, যা আন্তর্জাতিক আইনের ওপর ভিত্তি করে বহুমুখী বাস্তবতা এবং একটি বিশ্বব্যবস্থাকে প্রতিফলিত করে।
পুতিন আশা প্রকাশ করে বলেছেন, তার বর্তমান সফর দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক জটিলতার নিরসনে একটি অতিরিক্ত প্রেরণা যোগাবে।
শি’কে তিনি বলেছেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই, চীনে এসে আমি আপনার সাথে দেখা করতে পেরে খুব খুশি।’
উল্লেখ্য, পুতিন দুই দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ে এসে পৌঁছেছেন।
মার্চের নির্বাচনে পুনরায় রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটাই পুতিনের প্রথম বিদেশ সফর। তবে গত ছয়মাসে চীনে এটি তার দ্বিতীয় সফর।
সফরকালে পুতিন ইউক্রেনে তার যুদ্ধ প্রচেষ্টা এবং দেশের বিচ্ছিন্ন অর্থনীতির জন্যে ব্যাপক সহায়তা পাওয়ার চেষ্টা করবেন বলে বিশ্লেষকরা মনে করছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page