August 17, 2026, 12:02 pm
শিরোনামঃ
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার
এইমাত্রপাওয়াঃ

হামলা জোরদার করতে পারে রাশিয়া : জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়া হামলা জোরদার করতে পারে।

পশ্চিমাদের দ্রুত সমাধানের আহ্বানের প্রেক্ষিতে শুক্রবার এক সাক্ষাতকারে তিনি আরো বলেছেন, কিয়েভ কেবল ‘ন্যায্য শান্তি’ চায়।
জেলেনস্কি আরো আকাশ প্রতিরক্ষা এবং যুদ্ধ জাহাজ পাঠাতে মিত্রদের কাছে আবারো আহ্বান জানিয়ে বলেছেন, রাশিয়ার জন্যে সবচেয়ে সুবিধাজনক বিষয় হলো রুশ অঞ্চলে পশ্চিমাদের দেয়া অস্ত্র ব্যবহারে ইউক্রেনের ওপর নিষেধাজ্ঞা।
এদিকে সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার সৈন্যদের ধীরে ধীরে অগ্রসর হওয়ার প্রেক্ষাপটে জেলেনস্কি বলেছেন, ইউক্রেন তার প্রতিরক্ষা লাইন ধরে রাখবে এবং রাশিয়ার বড়ো ধরনের যে কোন অভিযান থামিয়ে দেবে।
তিনি আরো বলেছেন, কেউ হাল ছেড়ে দিতে যাচ্ছে না।
এদিকে অলিম্পিকের জন্যে সাময়িক যুদ্ধবিরতির যে, আহ্বান ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো জানিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি। তিনি বলেছেন, এর মানে দাঁড়াবে মস্কোর হাতে সুবিধা তুলে দেয়া। রাশিয়া সৈন্য ও গোলাবারুদ পাঠানোর আরো সুযোগ পেয়ে যাবে।
জেলেনস্কি আগামী মাসে সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় শান্তি সম্মেলনে যোগ দিতে চীন ও উন্নয়নশীল বিশ্বের অনেক দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, চীনের মতো বিশ্ব খেলোয়াড়দের রাশিয়ার ওপর প্রভাব রয়েছে। এই ধরনের দেশগুলো যতো আমাদের পাশে থাকবে রাশিয়া যতোটাই অগ্রসর হবে ততোটাই তাকে মূল্য চুকাতে হবে।
জেলেনস্কি বলেছেন, আমরা চাই ন্যায্য শান্তির সাথে যুদ্ধ শেষ হোক। পশ্চিমারা চাচ্ছে যতো দ্রুত সম্ভব যুদ্ধ শেষ হোক। তাদের কাছে সময় এবং এটাই তাদের কাছে ন্যায্য শান্তি।
রুশ আগ্রাসনের মুখে খারকিভ থেকে হাজার হাজার লোক পালাতে বাধ্য হয়েছে। এ প্রেক্ষিতে তিনি বলেছেন, খারকিভের পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। তবে সেখানে স্থিতিশীলতা নেই।
সাক্ষাতকারে জেলেনস্কি আকাশ প্রতিরক্ষা প্রসঙ্গে বলেছেন, দেশ রক্ষায় প্রয়োজনের তুলনায় ইউক্রেনের কেবল ২৫ শতাংশ আকাশ প্রতিরক্ষা রয়েছে।
তিনি বলেন, রাশিয়ার সাথে পাল্লা দিয়ে আমাদের ১২০ থেকে ১৩০টি এফ-১৬ যুদ্ধ বিমান দরকার।
তিনি এসব যুদ্ধাস্ত্র দিতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page