August 17, 2026, 12:08 pm
শিরোনামঃ
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ইসরায়েলি বাহিনীর সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এদিকে, গাজা থেকে তিন জিম্মির মৃতদেহ উদ্ধার করেছে ইসরায়েলি বাহিনী।

ভিডিও বার্তায় হামাসের আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা জানান, ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। শত্রুকে ধ্বংস করতে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত বলেও জানান তিনি।

আবু ওবায়দা বলেন, গেল ১০ দিন ধরে গাজায় ইসরায়েলের অন্তত ১শ’ সামরিক যানে হামলা চালানো হয়েছে।

এদিকে গাজায় হামাসের একটি টানেল থেকে তিন জিম্মির মৃতদেহ উদ্ধার করেছে ইসরায়েলিবাহিনী। তারা হলেন- শানি লৌক, অমিত বুশকিলা ও ইজহাক জেলারেন্টার।

৭ অক্টোবর হত্যার পর তাদের মৃতদেহ হামাস গাজায় নিয়ে যায় বলে দাবি ইসরায়েলের।

অন্যদিকে, উত্তর গাজার জাবালিয়া ও দক্ষিণে রাফায় হামলা জোরদার করেছে ইসরায়েল। ২৪ ঘণ্টায় ৭০টি বিমান দিয়ে তারা হামলা চালিয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page