August 17, 2026, 12:09 pm
শিরোনামঃ
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলকে সতর্ক করে ১৩ দেশের চিঠি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক একটি চিঠিতে স্বাক্ষর করে গাজার দক্ষিণের শহর রাফায় স্থল আক্রমণ বন্ধ করতে ইসরায়েলকে সতর্ক করেছে ১৩টি দেশ। সেই সঙ্গে ফিলিস্তিনি জনগণের কাছে আরও সহায়তা পৌঁছানোর অনুমতি দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে ওই চিঠিতে।

চিঠিতে স্বাক্ষর করেন ওই ১৩ দেশের পররাষ্ট্রমন্ত্রী। চিঠিটি বুধবার (১৬ মে) ইসরায়েলি মন্ত্রিসভায় পাঠানো হয়।

যুক্তরাষ্ট্র ছাড়াও জি-৭ দেশগুলোর অন্য সব সদস্য দেশ চার পৃষ্ঠার ওই চিঠিতে স্বাক্ষর করেছে। জি-৭ ভুক্ত দেশগুলোর জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও কানাডার পররাষ্ট্রমন্ত্রী এবং অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীরা এই চিঠিতে স্বাক্ষর করেন।

ওই চিঠিতে মন্ত্রীরা রাফাতে একটি বড় ধরনের সামরিক আক্রমণের বিরুদ্ধে সতর্ক করে দিয়ে আশঙ্কা প্রকাশ করেন যে, এটি বেসামরিকদের জন্য ‘বিপর্যয়কর’ পরিণতি বয়ে আনবে।

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরাএল কাটজকে পাঠানো চিঠিতে মন্ত্রীরা ইসরাইলি সামরিক নিয়ন্ত্রণে থাকা রাফাহ ক্রসিংসহ ত্রাণ সরবরাহের জন্য সমস্ত সীমান্ত ক্রসিং খুলে দিয়ে গাজার বিধ্বংসী ও ক্রমবর্ধমান মানবিক সংকট নিরসনে নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

চিঠিতে ইসরায়েলি কর্তৃপক্ষকে গাজায় আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলির সাহায্য কর্মীদের নির্বিঘ্নে কাজ করতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page