May 4, 2026, 2:46 pm
শিরোনামঃ
বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক : স্বরাষ্ট্রমন্ত্রী নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন : স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশ ফার্স্ট নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই পে-স্কেলের জন্য নতুন বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ময়মনসিংহে ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা অভিযোগে স্ত্রী-ছেলে আটক ৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ভারতের কোচবিহারে বিজেপি–তৃণমূল ব্যাপক সংঘর্ষ হরমুজে প্রবেশের চেষ্টা করলে কঠোর হামলার মুখে পড়বে মার্কিন বাহিনী : ইরান
এইমাত্রপাওয়াঃ

অজানা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়ার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক উত্তর কোরিয়া কমপক্ষে একটি ‘অজানা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের’ পরীক্ষা চালিয়েছে।

শুক্রবার এ তথ্য জানিয়ে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। রাশিয়ায় অস্ত্র রপ্তানি করছে এমন জোরালো অভিযোগ নেতা কিম জং উনের ক্ষমতাধর বোন অস্বীকার করার কয়েক ঘণ্টা পর এ কথা জানালো দেশটি। খবর এএফপি’র।

সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ বলেন, উত্তর কোরিয়া পূর্ব সাগর অভিমুখে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এটি জাপান সাগর নামেও পরিচিত।

সরকারি সূত্রের বরাত দিয়ে জাপানি সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানায়, ক্ষেপণাস্ত্রটি স্বল্প-পাল্লার বলে ধারণা করা হচ্ছে এবং এটি ইতিমধ্যেই সাগরে আঘাত হেনেছে।

ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য উত্তর কোরিয়া রাশিয়ায় অস্ত্র পাাচ্ছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র বারবার এমন অভিযোগ তুলে জনমতকে বিভ্রান্ত করায় কিম ইয়ো জং সিউলও ওয়াশিংটনকে অভিযুক্ত করার কয়েক ঘণ্টা পর এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হলো।

২০২২ সালের এপ্রিলে উত্তর কোরিয়া স্বল্প-পাল্লার একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর পিয়ংইয়ংয়ের এটি হচ্ছে সর্বশেষ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। তখন পরীক্ষা চালানো ওই ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলের কাছে আঘাত হেনেছিল।

এদিকে, জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেল মস্কোতে উত্তর কোরিয়ার অস্ত্র রপ্তানির অভিযোগ তদন্ত করছে। গত মার্চে সিউল দাবি করেছে যে ২০২৩ সালের জুলাই থেকে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য প্রায় ৭,০০০ কন্টেইনার অস্ত্র রাশিয়ায় পাঠিয়েছে উত্তর কোরিয়া।

 

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page