November 28, 2026, 9:36 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আয়ারল্যান্ড সরকার বুধবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দিকে অগ্রসর হবে বলে আশা করা হচ্ছে। মিডিয়া রিপোর্টে এই কথা বলা হয়েছে।

আয়ারল্যান্ড মাসের শেষ নাগাদ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে ইঙ্গিত দেওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশের নেতারা স্থানীয় সময় সকাল ৮টায় (০৭০০ জিএমটি) একটি সংবাদ সম্মেলন যোগ দেয়ার কথা রয়েছে।
জাতীয় সম্প্রচার মাধ্যম আরটিই এবং আইরিশ টাইমস উভয়ই রিপোর্ট করেছে যে, সিদ্ধান্তটি সংবাদ সম্মেলনে ঘোষণা করা হবে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রন্ত্রনালয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ আয়ারল্যান্ডকে উল্লেখ করে একটি ভিডিও বার্তা পোস্ট করে সতর্ক করে দিয়ে বলেছে, ‘ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিলে তা আপনাকে ইরান এবং হামাসের হাতে একটি দাবার গুটিতে পরিণত করার মতো ঝুঁকিপূর্ণ হবে।’ এতে আরো বলা হয়, এই পদক্ষেপ ‘কেবলমাত্র চরমপন্থা এবং অস্থিতিশীলতাকে প্রজ্জ্বলিত করবে’।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গত সপ্তাহে বলেছেন, তিনি বুধবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার তারিখ ঘোষণা করবেন। এরপরেই আইরিশ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস, উপপ্রধানমন্ত্রী মাইকেল মার্টিন এবং মন্ত্রী ইমন রায়ানের প্রত্যাশিত ঘোষণাটি দেবেন বলে আশা করা হচ্ছে।
সানচেজ মার্চ মাসে বলেছিলেন, স্লোাভেনিয়া এবং মাল্টার সাথে স্পেন এবং আয়ারল্যান্ড ইসরায়েলের পাশাপাশি একটি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দিকে তাদের প্রথম পদক্ষেপ নিতে সম্মত হয়েছে। তারা স্থায়ী শান্তির জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে অপরিহার্য মনে করে।
ইসরায়েল বলেছে, ফিলিস্তিনি স্বীকৃতির পরিকল্পনা একটি ‘সন্ত্রাসবাদের জন্য পুরস্কার’ যা গাজা যুদ্ধে একটি আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাবনাকে কমিয়ে দেবে।
কয়েক দশক ধরে ফিলিস্তিনি রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি ফিলিস্তিনিদের এবং তাদের ইসরায়েলি প্রতিবেশীদের মধ্যে শান্তি প্রক্রিয়ার শেষ প্রক্রিয়া হিসাবে দেখা হচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং বেশিরভাগ পশ্চিম ইউরোপীয় দেশ বলেছে, তারা একদিন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে ইচ্ছুক। তবে চূড়ান্ত সীমানা এবং জেরুজালেমের অবস্থার (নিয়ন্ত্রন কিভাবে হবে) মতো কঠিন বিষয়ে চুক্তিতে পৌঁছানোর আগে নয়।
কিন্তু হামাসের ৭ অক্টোবরের হামলা এবং গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক অভিযানের পর কূটনীতিকরা বিতর্কিত ধারণাগুলো পুনর্বিবেচনা করছেন।
পশ্চিম ইউরোপে প্রথম ইইউ সদস্য হিসেবে সুইডেন ২০১৪ সালে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। সুইডেনে একটি বৃহৎ ফিলিস্তিনি সম্প্রদায় রয়েছে।
এটি এর আগে ছয়টি ইউরোপীয় দেশ বুলগেরিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড এবং রোমানিয়া ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয়।
হামাস পরিচালিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়,ইসরায়েলের প্রতিশোধমূলক আক্রমণে গাজায় কমপক্ষে ৩৫,৬৪৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page