April 19, 2026, 12:15 am
শিরোনামঃ
দুই বছরেও চালু হয়নি ঝিনাইদহের মহেশপুরের ভৈরবা সরকারি হাসপাতাল ; চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সীমান্তবাসী সময়মতো হামের টিকা না দিয়ে বিগত দুই সরকার ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু : শিক্ষামন্ত্রী ক্যাডেটদের মাধ্যমে সমুদ্রপথে এগিয়ে যাবে বাংলাদেশ : নৌমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন খুলনায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা ভোলায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা চুক্তি না হলে আমাদের আবার বোমা ফেলতে হবে : ট্রাম্প পারমাণবিক বিজ্ঞানীদের মৃত্যু ও নিখোঁজে যুক্তরাষ্ট্রে উদ্বেগ লেবাননে হলুদ রেখা নির্ধারণ করছে ইসরায়েলি বাহিনী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

এম এ কবীর, ঝিনাইদহ :ঝিনাইদহ সদর উপজেলার খালকুলা গ্রামে ফাতেমা খাতুন (৫০) নামের এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সুমাইয়া খাতুন বিথী (১৮) নামের এক গৃহবধূ।

আজ শুক্রবার (২৪ মে) ভোর রাতে সদর উপজেলার খালকুলা গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহ দুইজনকে আটক করেছে পুলিশ। সে সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি হাসুয়া, ৩টি মোবাইল ফোন ও বেশ কিছু নগদ টাকা।

আটককৃতরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার বেতাই দূর্গাপুর গ্রামের বাদল মন্ডলের ছেলে সাগর মন্ডল (৩২), একই উপজেলার পশ্চিম ঝিনাইদহের ফেলু সরকারের ছেলে সুশান্ত সরকার ওরফে কুটি (৩০)।

গ্রামবাসীরা জানায়, খালকুলা গ্রামের অবেদ আলী (দুবাই প্রবাসী) ও তার ছেলে মেহেদী হাসান (মালয়েশিয়া প্রবাসী)। প্রবাসী অবেদ আলীর বাড়িতে থাকতেন স্ত্রী ফাতেমা খাতুন ও ছেলের বউ বিথী খাতুন। গত রাতে দুজন দুর্বৃত্ত বাড়ির ওয়াল ভেঙে ঘরে প্রবেশ করেন। পরে অবেদ আলীর স্ত্রী ফাতেমাকে গলা কেটে হত্যা করেন। এরপর তার ছেলের স্ত্রীর গলায়ও ছুরিকাঘাত করে কিছু নগদ টাকা নিয়ে পালিয়ে যান তারা। পরে ছেলের স্ত্রী বিথী খাতুন পাশের বাড়িতে গিয়ে পড়ে যান। তারপর স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। আহত বিথীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে পরে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনর্চাজ মো. শাহীন উদ্দীন জানান, নিহত ও আহত দুই জনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকা অভিযোগে সাগর মন্ডল ও সুশান্ত সরকার নামের দুজনকে আটক করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ডাকাতিকালে এ ঘটনা ঘটতে পারে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page