August 17, 2026, 3:55 pm
শিরোনামঃ
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার
এইমাত্রপাওয়াঃ

ভারতের দিল্লিতে শিশু হাসপাতালে আগুনে ৭ নবজাতকের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের দিল্লির একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাতের এ ঘটনায় অন্তত সাত নবজাতকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর এনডিটিভি।দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার রাত ১১টা ৩২ মিনিটে তারা পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায় একটি বেবি কেয়ার সেন্টারে আগুন লাগার খবর পায়। পরে আগুন নিয়ন্ত্রণে ১৬ টির মতো ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পৌঁছায়।

কর্মকর্তারা জানিয়েছেন, ভবন থেকে ১২ নবজাতককে উদ্ধার করা হলেও হাসপাতালে চিকিৎসাধীন থাকা সাত শিশু মারা যায়। আরও পাঁচ শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে পৃথক ঘটনায় শনিবার রাতে দিল্লির শাহদারা এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লেগে তিনজনের মৃত্যু হয়েছে। তথ্য পাওয়ার পর ফায়ার ব্রিগেডের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনজন মারা যান।

এর আগে শনিবার গুজরাটের রাজকোটের একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ ২৭ জন মারা যায়। সহকারি পুলিশ কমিশনার বিনায়ক প্যাটেল বলেছেন, ‘অগ্নিকাণ্ডে নিহতদের মৃতদেহগুলো সম্পূর্ণ পুড়ে গেছে এবং তাদের শনাক্ত করা কঠিন।’

এই ঘটনায় ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page